প্রচ্ছদ

‘আমরাও পারমাণবিক শক্তিধর দেশ, আমরাও প্রস্তুত’

  আন্তর্জাতিক ডেস্ক ৩০ এপ্রিল ২০২৫ , ৬:২২:১০ প্রিন্ট সংস্করণ

ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পাকিস্তানের জনগণ স্পষ্ট বার্তা দিয়ে বলেছে, যেকোনো আগ্রাসনের জবাবে তারা সম্পূর্ণ প্রস্তুত।

বুধবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি।

সংবাদমাধ্যমটিকে দেশটির বিভিন্ন শহরের সাধারণ মানুষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারত যে অভিযোগ তুলেছে— তা মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।

এক নাগরিক ‍সামা টিভিকে বলেন, ‘আমরাও প্রস্তুত। ভারত আক্রমণ করলে আমরা উপযুক্ত জবাব দেবো। সেনাবাহিনী তো আছেই, তবে শুধু জনগণই যথেষ্ট ভারতের জবাব দিতে’।

অনেকেই আবার পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা তুলে ধরে ভারতকে সতর্ক করেছেন যেন, ‘দেশটির শক্তি ও মনোবলকে হালকাভাবে না নেয়’।

এ নিয়ে আরেকজন বলেন, ‘আমরাও পারমাণবিক শক্তিধর। ভারত যেন সেটা মনে রাখে’।

এছাড়াও ‘পাকিস্তান জিন্দাবাদ’, ‘পাকিস্তান সেনাবাহিনী দীর্ঘজীবী হোক’—এ ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে দেশটির বিভিন্ন জায়গা। পাকিস্তানি জনগণ তাদের সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং প্রস্তুতির ভূয়সী প্রশংসাও করেন এ সময়।

একজন বলেন, ‘আমাদের সেনাবাহিনী প্রতিটি ক্ষেত্রে সেরা। রাষ্ট্র হিসেবে পাকিস্তান যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত’।

এই প্রতিক্রিয়াগুলো মূলত একটি ঐক্যবদ্ধ জাতির মনোভাব প্রতিফলিত করে। পাকিস্তানিরা সর্বদা আস্থা রাখছে তাদের সেনাবাহিনীর ওপর।

তাদের বিশ্বাস, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যেমন সদা তৎপর, তেমনি তারাও সর্বদা তাদের সেনাবাহিনীর পাশে থাকবে।

এমআই

আরও খবর

Sponsered content