প্রচ্ছদ

উত্তরায় ভালুকা সমিতির উদ্যোগে পারভেজ হত্যার সাথে জরিতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  নাজমুল ইসলাম মন্ডলঃ  ২২ এপ্রিল ২০২৫ , ৬:০৭:৪৫ প্রিন্ট সংস্করণ

ছাত্রদল নেতা ও সংগঠক এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে উত্তরায়  মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২এপ্রিল) সকালে উত্তরা আমির কমপ্লেক্স এর সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা  হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ও সাজার জোড়ালো দাবি  জানান।
সমাবেশে বক্তারা বলেন, পারভেজ ছিলেন মেধাবী একজন ছাত্র ও সংগঠক। তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাই তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত  শাস্তি দাবী করেন তারা।
উওরা ভালুকা সমিতির আতিক বাহার সোহেল এর সভাপতিত্বে সাধারন সম্পাদক নাঈমুল করিম জান্নাত এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন মুস্তাফিজুর রহমান মামুন চৌধুরী, মাসুদ দিদার, হারুন উর রশীদ,আমানউল্লাহ,অর্না হক, শামছুল হক, শামীম খান, ইমরান ইমন আলমগীর রফিকুল নিজাম উদ্দিন শরীফ সহ বিভিন্ন পেশা র উওরায় বসবাসকারী ভালুকার লোকজন।
মানববন্ধবে উপস্থিত ব্যক্তিরা জানান, ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে আরও সচেতন ভূমিকা রাখতে হবে। মানববন্ধনে জানানো হয় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর সাজা নিশ্চিত করা না হলে আগামীতে আরো তীব্র আন্দোলন গড়ে তোলবেন ।
এমআই

আরও খবর

Sponsered content