অর্থ-বাণিজ্য

উত্তরা ও কক্সবাজারে ‘সেভয় গ্যালারি’র জোড়া ফ্ল্যাগশিপ আউটলেটের পথচলা শুরু

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৬ , ১২:৩৭:৩০ প্রিন্ট সংস্করণ

রাজধানীর বনানীর সাফল্যের পর বাণিজ্য ও পর্যটনে নিজেদের উপস্থিতি বাড়াতে ঢাকার উত্তরা এবং পর্যটন নগরী কক্সবাজারে একই দিনে দু’টি নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘সেভয় গ্যালারি’ (Savoy Gallery)।

ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ের ২০ নম্বর প্লটে অবস্থিত ‘ট্রপিক্যাল দিলারা টাওয়ার’-এর নিচতলায় উত্তরা আউটলেটটি চালু করা হয়েছে। অন্যদিকে, কক্সবাজারের ডলফিন পয়েন্ট মোড়ে ‘হোটেল গ্র্যান্ড প্যাসিফিক’-এর নিচতলায় দ্বিতীয় আউটলেটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

উদ্বোধনী আয়োজনের পাশাপাশি গ্রাহকদের জন্য নতুন খাবারের সংযোজন এনেছে সেভয় গ্যালারি। মেন্যুতে যুক্ত হয়েছে ২টির বেশি নতুন ভ্যারিয়েন্টের আইসক্রিম স্কুপ এবং ৮টি ভিন্ন স্বাদের সিগনেচার মিল্কশেক। আউটলেটগুলোতে নিজস্ব শেফের প্রস্তুতকৃত ডেজার্ট, স্পেশাল আইটেম ও ড্রিংকসের পাশাপাশি পরিবার ও বন্ধুদের সময় কাটানোর সুবিধার্থে নান্দনিক ইন্টেরিয়র আবহ তৈরি করা হয়েছে। এই নতুন ফ্ল্যাগশিপ আউটলেট দু’টির নন্দনশৈলী নকশা করেছে আর্কেডিয়ার আর্কিটেক্টস।

কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র ঐতিহ্যবাহী আইসক্রিম পরিবেশনে সীমাবদ্ধ না থেকে গ্রাহকদের নতুন ও ইউনিক ডেজার্ট ও মিল্কশেকের স্বাদ দেওয়াই সেভয় গ্যালারির প্রধান লক্ষ্য। বনানী, উত্তরা ও কক্সবাজার—তিনটি আউটলেটেই এখন থেকে সমমানের নতুন ও সিগনেচার ডেজার্ট উপভোগ করা যাবে।

দেশজুড়ে ব্র্যান্ডটির বিশেষ গুণগত মান ও বৈচিত্র্যময় স্বাদ ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে এই দুটি আউটলেট স্থাপন একটি বড় মাইলফলক বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

আরও খবর

Sponsered content