স্টাফ রিপোর্টারঃ ৪ জুন ২০২৫ , ৯:৪৪:০০ প্রিন্ট সংস্করণ
মোহাইমিনুল ইসলামঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই বাজারের পশুরহাটে ভূয়া রশিদ দিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ইজারাদারের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
বুধবার( ৪ জুন) সন্ধ্যায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে উপজেলার থেতরাই বাজার পশুরহাটে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার ও সেনা সদস্যরা ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা পান এবং তাৎক্ষণিক এক রশিদ লেখককে আটক করেন।
এ ঘটনায় হাট ইজারাদার আবু বক্কর সিদ্দিককে আটক করা যায় নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা জানান, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার সকলেই মিলে যৌথ অভিযান পরিচালনা করি। অভিযানের কথা শুনে হাট ইজারাদার পালিয়ে গেলেও একজন রশিদ লেখকে আটক করা হয়। এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শাহালাম খন্দকার বাদী হয়ে হাট ইজারাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করবে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিল্লুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে। এবং একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।




















