চাকরি

এইচএসসি পাসেই সেলস অফিসার নেবে স্কয়ার গ্রুপ

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৬:৩৪ প্রিন্ট সংস্করণ

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি সারাদেশে সেলস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত মঙ্গলবার থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড

পদের নাম: সেলস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস

অন্যান্য যোগ্যতা: বিক্রয়ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

দায়িত্ব ও কর্তব্য

• দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা।

• বিক্রয় লক্ষ্য অর্জন করা।

• পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা।

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

 

আরও খবর

Sponsered content