বিনোদন

এই ঈদে মেসবাহ আহমেদের নতুন ৩ গান

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:০৮:০৪ প্রিন্ট সংস্করণ

ধ্রুপদীধারার সংগীতশিল্পী মেসবাহ আহমেদ দীর্ঘদিন সংগীত চর্চার ধারাবাকিকতায় দেশে বিদেশে স্টেজ পারফরমেন্স, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গজল গায়কীকে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি নিজের লেখা, সুর ওকম্পোজিশেনে বিভিন্ন আঙ্গীকের গান প্রকাশ করে চলেছেন। চলতি বছরের শুরুতেই তাঁর দুটি নতুন গান প্রকাশিত হয়েছে জি’সিরিজের ব্যানারে।

নিজেকে সমৃদ্ধ করার লক্ষ্যে নিয়মিত দেশ-বিদেশের সংগীতজ্ঞদের সাথে অনলাইনে ও সরাসরি যোগাযোগ অব্যাহত রেখেছেন মেসবাহ আহমেদ। যাদের মধ্যে রয়েছেন তাঁর গুরু ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌদুরী, পাকিস্তানের ওস্তাদ গোলাম আলী ও তার ছেলে আমীর আলী খান সাহেব, ওস্তাদ রাফাকাত আলী খান সাহেব, কিংবদন্তী ওস্তাদ সালামত আলী খানের পুত্র ওস্তাদ শাফাকাত আলী খান, ভারতে তাঁর সরাসরি গুরু ওস্তাদ মাশকুর আলী খান, পন্ডিত আনুপ জলটা, শ্রী হরিহরন, তালাত আজিজ, চন্দন দাস, পন্ডিত প্রদীপ ঘোষ, ওস্তাদ তারিক হোসেন তারি (পাকিস্তান), নচিকেতা, হৈমন্তি শুকলা প্রমুখ।

ব্যক্তিগত জীবনে রিয়েল স্টেট ও আটোমোবাইল ব্যবসা নিয়ে ব্যস্ততার মাঝেও সঙ্গীত সাধনা অব্যাহত রেখেছেন মেসবাহ আহমেদে। এই ঈদে গীতিকবি গোলাম মোর্শেদের কথায় ও মেসবাহ আহমেদের নিজের সুরে প্রকাশ পাবে দুটি নতুন গান। এছাড়াো তার নিজের লেখা ও সুরে প্রকাশ পাবে একটি গান। আরো কিছু গান/গজল সময়ের ধারাবাহিকতায় প্রকাশিত হবে।

মেসবাহ আহমেদে জানালেন, বছরের মাঝামাঝি সময়ে তার আয়োজনে অনুষ্ঠিত হবে ‘Grand Solo Musical Night’. যেখানে দেশ-বিদেশের সঙ্গীতশিল্পী যন্ত্রশিল্পীরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি মেসবাহ আহমেদ সিদ্ধান্ত নিয়েছেন নিজস্ব প্রডাকশন হাউজ গড়ে তোলার। বর্তমানে তিনি বেঙ্গল গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর. তাই আপাতত ‘বেঙ্গল’ নামেই শুরু হচ্ছে এই প্রডাকশন হাউজের যাত্রা। এখান থেকে সংগীতের বিভিন্ন শাখা উপশাখা, নৃত্যকলা, অভিনয়শৈলী তথা সুকুমার বৃত্তির প্রকাশ করার প্রচেষ্টা থাকবে তার।

তিনি জানান, দেশের নানাপ্রান্তের গুণি শিল্পীদের বেঙ্গলের নিজস্ব খরচে প্রমোট করার পরিকল্পনা রয়েছে তার।