প্রচ্ছদ

গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ  ৭ এপ্রিল ২০২৫ , ৮:৫১:৪৩ প্রিন্ট সংস্করণ

গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসুচির অংশ হিসাবে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় মাধবপুর উপজেলা ওলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষাভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে সামনে এসে এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
ওলামা পরিষদের সভাপতি মাওলানা শাহ গিয়াসউদ্দিন, সাবেক মেয়র হাবিবুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, মহিউদ্দিন সেলিম, এহতেশাউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কারী নূরউদ্দিন, হাফেজ কেফায়েতউল্লাহ নোমানী, ইসমাইল, মুর্শেদ, মাওলানা নূরুল আমিন আজাদী, হুমায়ুন কবির খাঁ, সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, দীপু, মাসুম মিয়া প্রমুখ।
গাঁজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃংশস হামলা চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বিক্ষোভকারিরা প্ল্যাকার্ড,ব্যানার হাতে ফ্রি প্রালেস্টাইন,স্টপ কিলিং ইন গাঁজার নিহত মুসলমানদের মাগফিরাত কামনায় মোনাজাত  মাধ্যমে দেশবাসী কাছে দোয়া চেয়েছে বক্তারা।
নাহিদ মিয়া /এমআই

আরও খবর

Sponsered content