বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যায়,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (২জুন)রাত সাড়ে আটটার দিকে চকপাড়া বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৩/৪ এস হতে প্রায় ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার নলডুবি বাজার নদীর ধারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৩৭০পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া,বিজিবিএম বলেন,মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।