প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ৩:৪৯:১০ প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় হাওয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার সকালে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাওয়া বেগম (৭০) চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হন হাওয়া বেগম। পথে আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে পিকআপ চালক মোহাম্মদ শুকুর আলীকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ‘পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। চালক ও গাড়িটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’





















