মোঃ নুরুজ্জামান শেখ ২১ এপ্রিল ২০২৫ , ৩:৫২:৩৪ প্রিন্ট সংস্করণ
টঙ্গীর পশ্চিম থানাধীন কামার পাড়া রোড সিটি কর্পোরেশন এর পানির পাম্পের সামনে গতকাল রাত ২.৪৫ মিনিটে অজ্ঞাতনামা বালু বাহী ট্রাক ও গাছ বাহী ট্রাকের সংঘর্ষে ৫২ বছরের এক লোক আহত হয়েছেন।
হাসপাতাল সুত্রে যানা যায়, আহত ব্যাক্তি পিরোজপুর জেলার নাজির পুর থানার আলমগীর হোসেন।
পরে স্থানীয়রা আহত আলমগীর কে টঙ্গী শহীদ আহসান উল্লা মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
রাত গভীর হওয়ায় ঘটনাস্থল থেকে ট্রাক দুটি দ্রুত পালিয়ে যায়।
আজ দুপুর পর্যন্ত নিহতের লাশ শহিদ আহসান উল্লা মাস্টার জেনারেল হাসপাতালে ছিলো। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















