প্রচ্ছদ

টঙ্গীতে বিশেষ অভিযানে আটক ১০

  মোঃ নুরুজ্জামান শেখ  ২১ এপ্রিল ২০২৫ , ৩:৪৭:১৮ প্রিন্ট সংস্করণ

টঙ্গী শিল্প এলাকার হাজীর মাজার বস্তি, কো-অপারেটিভ ব্যাংকের মাঠ ও আমতলী কেরানীর টেক বস্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে ১০ জন আটক হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) টঙ্গী পুলিশ এই তথ্য জানায়।

রবিবার (২০ এপ্রিল) রাতভর এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হাজীর মাজার বস্তি এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে চারজন ও রাস্তা থেকে তিনজনকে আটক করা হয়।

একই অভিযানে টঙ্গী পূর্ব থানার কো-অপারেটিভ ব্যাংকের মাঠ ও কেরানীর টেক বস্তি থেকে তিনজনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন— মনির হোসেন (৩২), মাসুম আহমেদ (৩০), সিয়াম (২০), রাজু সরকার (২১), জুনা মিয়া ( ২৩), শহিদুল ইসলাম (৪৭), এরশাদ প্রামাণিক (৩৫), রাব্বি (২৫), ফাহিম (২২) ও তাজবির হোসেন (২১)।

টঙ্গী পূর্ব থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান ও টঙ্গী পূর্ব থানায় ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম সংবাদটি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও খবর

Sponsered content