প্রচ্ছদ

টঙ্গী রেলওয়ে জংশনে ৭ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

  নুরুজ্জামান শেখ  ১৯ মে ২০২৫ , ১১:১৬:০৮ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীর রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মের দক্ষিণ পাশ থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ সালমা (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সালমা শরীয়তপুর জেলার সখিপুর থানার ডিএমখালি ঢালী কান্দি গ্রামের আজিজুল ঢালীর মেয়ে।

রেলওয়ে পুলিশ জানায়, টঙ্গী রেলওয়ে জংশনের প্লাটফর্ম এলাকায় মাদক কারবারি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির একটি দল সেখানে অভিযান চালায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিসমিল্লাহ স্টোরের সামনে থেকে সন্দেহভাজন অবস্থায় সালমাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন,সালমা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রবিবার আদালতে পাঠানো হয়েছে।

এমআই

আরও খবর

Sponsered content