রাজনীতি

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন পেলেন যিনি

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:০৬:৩২ প্রিন্ট সংস্করণ

ধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া আসন বগুড়া-৬ থেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে রেজাউল করিম বাদশাকে। ‍যিনি বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়া-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এই তথ্য জানান।

ফেসবুক পোস্ট করে লিখেছেন, আলহামদুলিল্লাহ, বগুড়া (সদর)-৬ আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে বিএনপির গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হলো।

বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। দুই আসনের ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও খবর

Sponsered content