খেলাধুলা

প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে বাংলাদেশ

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৬ , ৩:১২:৩৮ প্রিন্ট সংস্করণ

এশিয়ান কাপ খেলতে নেমেই নারী ফুটবলে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল। যেখানে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিপক্ষ চীনের বিপক্ষে প্রথমার্ধে আফইদারা বেশ লড়াই করেছেন । ৯ বারের চ্যাম্পিয়ন চীনকে ৪০ মিনিট পর্যন্ত আটকে রাখলেও শেষ দিকে ২টি গোল হমজ করে। ফলে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে রয়েছে।

চীনের ওয়াং শুয়াং ম্যাচের ২৪তম মিনিটে বাংলাদেশের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। কিন্তু প্রথমার্ধের ৪৪ ও ৪৬ মিনিটে দুই গোল হজম করে বাংলাদেশ পিছিয়ে গেছে।

খেলার ৪৪ মিনিটে সেই ওয়াং শুয়াং বক্সের বাইরে থেকে শট করে গোল করে। ইনজুরি সময়ে দ্বিতীয় গোল করেছেন ঝাং রুই। বিরতির বাঁশির ঠিক আগে ঝাং রুইয়ের শট ক্রসবারের ওপর দিয়ে না গেলে ব্যবধান বাড়িয়েই বিরতিতে যেতে পারতো চীনের মেয়েরা।

আরও খবর

Sponsered content