প্রচ্ছদ

বগুড়ায় আ. লীগ নেতা গ্রেপ্তার

  বগুড়া জেলা প্রতিনিধি ১৬ মে ২০২৫ , ৯:৫২:৫২ প্রিন্ট সংস্করণ

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য ও হামলার ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আওলাকান্দি চারমাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম ওরফে বাদশা (৪৯)। তিনি সুঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর বাড়ি আওলাকান্দি দহপাড়া গ্রামে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, ২০২৪ সালের ২ নভেম্বর শেরপুর থানায় হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার পলাতক আসামি ছিলেন জাহাঙ্গীর। মামলায় হত্যা চেষ্টা, গুরুতর জখম ও বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগ আনা হয়েছে।

সামিদুল ইসলাম /এমআই

আরও খবর

Sponsered content