প্রচ্ছদ

বগুড়ায় বালুভর্তি ট্রাক্টর চাপায় মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৫ , ১:৪৪:০৭ প্রিন্ট সংস্করণ

সামিদুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে বালুভর্তি একটি ট্রাক্টরের চাপায় জুনায়েদ ইসলাম (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কামালপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনাইদ উপজেলার কামালপুর ইউনিয়নের পাইকরতলী নতুন পাড়া গ্রামের রঞ্জু সরকারের ছেলে ও পাইকরতলী নতুন পাড়া নূরানী হাফেজিয়া মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ট্রাক্টর দিয়ে পাইকরতলী নতুন পাড়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার মাটি ভরাটের কাজ চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসা চলাকালীন সময়ে জুনাইদ পানি আনতে মাদরাসার টিউবওয়েলের দিকে যায়। যাওয়ার সময় পথিমধ্যে মাটি ভরাটের কাজে ব্যবহৃত ট্রাক্টরটি ঘোরানোর জন্য পেছনের দিকে নিয়ে গেলে জুনায়েদ ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়। ফলে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে তাকে স্থনীয়রা,মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা উদ্ধার করে বগুড়া ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের নিয়ে যায়। কিন্তু নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই সকাল সাড়ে ১০টার দিকে জুনায়েদের মৃত্যু হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমাদের পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content