সারাদেশ

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

  ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ৩ মার্চ ২০২৬ , ১০:৪৮:১১ প্রিন্ট সংস্করণ

রংপুরের বদরগঞ্জ উপজেলা-এ ট্রেনে কাটা পড়ে মমিনা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচন্ডি এলাকার খামারকোল গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আউলিয়াগঞ্জ রেলস্টেশনের অদূরে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি প্রাণ হারান।

রংপুর রেলওয়ে পুলিশ-এর ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, মমিনা বেগম মাঝে মাঝে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেন। ঘটনার দিন সকালে তিনি গরুর ঘাস কাটার উদ্দেশ্যে কাস্তে ও বস্তা হাতে বাড়ি থেকে বের হন। পরে খবর আসে, তিনি ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আরও খবর

Sponsered content