প্রচ্ছদ

বল্লামুখানবেড়িবাঁধের বিপরীতে ভারতে খাল খনন

  ফেনী জেলা প্রতিনিধি ১ জুন ২০২৫ , ৬:৫৮:০১ প্রিন্ট সংস্করণ

ভারত সীমান্তবর্তী ফেনীর পরশুরামের বল্লামুখার বাঁধের পাশে ভারতীয়রা নোম্যান্সল্যান্ডে খাল খনন করেছে বিএসএফ ও ভারতীয়রা। গতকাল শনিবার দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব রাঙ্গামাটিয়া গ্রামে বল্লামুখার বেড়িবাঁধ থেকে নোমেন্সল্যান্ড ৩০ মিটার উত্তরে ড্রেনেজ এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় , প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে শনিবার দুপুরে ২শতাধিক বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় পিলারের পাশে স্কেভেটর ও যন্ত্রপাতি নিয়ে খাল খনন করে। সীমান্তের পিলার থেকে ৫ মিটার ভেতরে তারা খাল খনন করে। স্থানীয়রা শত চেষ্টা করলেও বিজিবি  কোন তৎফরতার দেখা যায়নি।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, নতুন করে বাঁধ দেওয়ার ফলে ভারতের সুবিধার্থে সীমান্তে টিলা কেটে পানি বাংলাদেশের ভেতরে ছেড়ে দেয়ার জন্য খাল খনন করছে। তার পরেও বিজিবি ও স্থানীয় মানুষ এটি প্রতিরোধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, বল্লামুখায় নতুন করে বাঁধ দেয়ার ফলে অতিরিক্ত বৃষ্টি হলে ভারতের আসে পাশে বিএসএফ এর ক্যাম্পসহ পুরো এলাকা প্লাবিত হবে। আগে বৃষ্টি হলে বাংলাদেশের বেড়িবাঁধের আশেপাশে পানি নেমে যেত। কিন্তু নতুন বেড়িবাঁধ করার ফলে নিচের দিকে পানি যাওয়ার ব্যবস্থা না থাকায় বিএসএফ নোম্যান্সল্যান্ডে ৩০ মিটার বা পিলারে ৫ মিটার অংশে ড্রেনেজ ব্যবস্থা করছে।
তিনি আরও জানান, সুবেদার হানিফের নেতৃত্বে পতাকা বৈঠক হয়েছে। উপরের পানি নিচের দিকে যাওয়ার জন্য এই ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। এই ড্রেনেজ ব্যবস্থা করার ফলে বাংলাদেশে বন্যা এবং বেড়িবাঁধের কোনো ক্ষতি হবে না। বেড়িবাঁধ করার পর ভারতে জলবদ্ধতা দেখা দিয়েছে। উপরের পানি নিচের দিকে প্রবাহিত হবে এটা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের ক্ষতি হবে এমন কোনো কাজ করবে না ভারত। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক উভয় দেশের ক্ষতি যেন না তা নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
জাহিদ হাসান চৌধুরী /এমআই

আরও খবর

Sponsered content