খেলাধুলা

বিপিএলে দুর্নীতির অভিযোগে তিনজনকে নিষিদ্ধ করল বিসিবি

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৬ , ৭:২২:৩৫ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক এক বোর্ড পরিচালকসহ তিনজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অভিযুক্ত তিনজন হলেন— বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং বগুড়া জেলা থেকে বিসিবির সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি। অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। নোটিশ পাওয়ার পর অভিযোগের জবাব দিতে তারা ১৪ দিন সময় পাবেন তারা।

বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। ম্যাচের ফল পরিবর্তনে প্রভাবিত করা, অনৈতিক প্রস্তাব, অর্থনৈতিক প্রভাব এবং দুর্নীতিমূলক কর্মকাণ্ডে উৎসাহিত ও সহযোগিতা করা এবং দুর্নীতির প্রস্তাব যথাসময়ে জানাতে না পারা এবং তদন্তে অসহযোগিতা ও তদন্ত বাধাগ্রস্ত করার মতো অভিযোগ উঠে এসেছে।

আরও খবর

Sponsered content