প্রবাসের খবর

বিরামপুরের সাংবাদিক ওয়াহেদুল ইসলাম রিপনের মালয়েশিয়ায় ইন্তেকাল

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৬:৩৭:২৭ প্রিন্ট সংস্করণ

 

দিনাজপুরের বিরামপুর উপজেলার সাংবাদিক ওয়াহেদুল ইসলাম রিপন (৫৪) মালয়েশিয়ায় অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) ইন্তেকাল করেছেন। বিষয়টি তার পরিবার বুধবার নিশ্চিত করেছে।

সাংবাদিক রিপনের ছোট ভাই মোয়িনুল ইসলাম বাবু জানান, তার ভাই রিপন গত ১১ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। বিদেশ যাওয়ার আগে তিনি বীমা কোম্পানি ও সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন।

মরহুম সাংবাদিক জগদীশপুর গ্রামের মৃত বয়েন আলী মন্ডলের ছেলে। তার পরিবারের মধ্যে ১ স্ত্রী ও ৩ সন্তান রয়েছেন, যারা বিরামপুর শহরের প্রফেসরপাড়ায় নিজ বাড়িতে বসবাস করছেন। মরহুমের মৃতদেহ মালয়েশিয়া থেকে দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ওয়াহেদুল ইসলাম রিপন দৈনিক ইনকিলাব পত্রিকায় বিরামপুর প্রতিনিধি ছিলেন এবং বিরামপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন।

মরহুম সাংবাদিকের মৃত্যুতে বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) আহ্বায়ক শাহ্ আলম মন্ডল এবং বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) সভাপতি মোরশেদ মানিকসহ উপজেলার সকল সাংবাদিকগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও খবর

Sponsered content