প্রচ্ছদ

মান্দায় অগভীর নলকূপে বৈদ্যুতিক খুঁটি বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৩, আটক ১

  নওগাঁ প্রতিনিধিঃ ১৫ এপ্রিল ২০২৫ , ৮:৫৯:৩৬ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় একটি অগভীর নলকূপে (এসটিডব্লিউ) বৈদ্যুতিক সংযোগের জন্য বৈদ্যুতিক খুঁটি (পুল) বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার বিকেলে উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় প্রতিকার চেয়ে একইদিন রাতে পশ্চিম দূর্গাপুর গ্রামের রফিকুল ইসলাম,জাকির হোসেন,রেজাউল ইসলাম,আকরাম হোসেন পিন্টু,জয়নাল হোসেন,মোজাম্মেল হক,ফেরদৌস আলী,আজিবর রহমান সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন পশ্চিম দূর্গাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আসিব আলী। তার মামলার প্রেক্ষিতে রফিকুল ইসলাম নামে একজনকে আটক করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটককৃত রফিকুল ইসলাম পশ্চিম দূর্গাপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি। অপরদিকে ফেরদৌস আলী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য।

আহতরা হলেন, পশ্চিম দূর্গাপুর  গ্রামের মৃৃত মেহের আলীর ছেলে আমজাদ হোসেন ও আক্কাস আলী  এবং একই গ্রামের মৃত মোসলেম আলী প্রামানিকের ছেলে আতাব আলী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। বর্তমানে তারা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারপরেও তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন। তারা এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জনিয়ে সুষ্ঠ বিচার দাবি করেন। এ বিষয়ে প্রতিপক্ষের লোকজন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, এঘটনায় মামলার প্রেক্ষিতে রফিকুল ইসলাম নামে একজনকে আটক করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদেরকেও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মাহবুবুজ্জামান সেতু /এমআই

আরও খবর

Sponsered content