প্রচ্ছদ

যশোরে সাংবাদিক অভিকে হত্যার হুমকি, থানায় জিডি

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৫ , ৬:০৪:৪০ প্রিন্ট সংস্করণ

এম.আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার:  গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভিকে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে যশোর উপশহর বি ব্লক বাজারের খালপাড় এলাকায় হেলমেট পরিহিত ২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী মোটরসাইকেল যোগে এসে অভিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন- জখমের হুমকি দিয়ে চলে যায়।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ওবাইদুল ইসলাম অভি  বুধবার কোতয়ালী মডেল থানায় একটি জিডি করেছেন। যার জিডি নং – ১৯১৮, তারিখ -২৩-০৪-২০২৫।
বিষয়টি নিয়ে সাংবাদিক ওবাইদুল ইসলাম অভির সাথে যোগাযোগ করলে তিনি জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content