সারাদেশ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা দিলেন বগুড়া শহর জামায়াতে ইসলামী

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ৭:৪১:১৮ প্রিন্ট সংস্করণ

 

বুধবার দুপুরে বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পেয়ারা বেওয়া ও তার ছেলেদের চারটি বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। ঘটনাটি স্থানীয় এলাকায় চরম মানবিক বিপর্যয়ের সৃষ্টি করে।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিক অর্থসহায়তা প্রদান করেন

এ সময় উপস্থিত ছিলেন শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ১৪নং ওয়ার্ড সভাপতি অধ্যাপক আবু হানিফ, সেক্রেটারী গোলাম আযম, শ্রমিক নেতা নুর আলম, আবু সাঈদ, আব্দুল হাকিম যুব বিভাগের সভাপতি আবুল কাশেম, রিকসা ভ্যান শ্রমিক নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।

খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ পরিবারকে শান্তনা দেন।
জামায়াতের সংসদ সদস্য প্রার্থী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

আরও খবর

Sponsered content