বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্কুল গ্যাং’ সিজন ৩–এর ট্রেলার ইউটিউবে মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।
প্রকাশের পরপরই দর্শকরা কমেন্ট সেকশন ভরিয়ে তুলেছেন প্রশংসা, প্রত্যাশা আর উচ্ছ্বাসে। অনেকেই বলছেন—এবারই সিরিজটি নতুন রেকর্ড গড়তে চলেছে।
ট্রেলারে দেখা গেছে প্রাংক কিং টিমের পরিচিত মুখ—সাথী, মিরাজ, শান্ত, লামহা, রাফসান, রাজ—এর পাশাপাশি জনপ্রিয় অভিনয়শিল্পী প্রত্যয় হিরোন, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার, মান্নাত মুন্নাসহ আরও অনেক তারকাকে। এত বড় তারকা সমন্বয় বাংলাদেশি ওয়েব সিরিজে আগে দেখা যায়নি—এমনটাই জানাচ্ছেন দর্শক ও সমালোচকরা।
ট্রেলারের ভিজ্যুয়াল, সিনেম্যাটিক লুক, গল্পের টোন, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং চরিত্র বিন্যাস—সব মিলিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। কেউ কেউ মন্তব্য করেছেন, বাংলাদেশে ওয়েব সিরিজে এমন লুক আগে দেখা যায়নি।’
ওয়েব সিরিজটির নির্মাতা আর্থিক সজীব বলেন, “এবারের সিজনের আয়োজন ইতিহাসে প্রথম। গল্প, লোকেশন, চরিত্র—সবকিছুতে নতুনত্ব আছে। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানের একটি সিরিজ উপহার দেওয়া, যা সিজন ২–এর চেয়েও বেশি হাইপ তৈরি করবে।”
এদিকে ট্রেলার রিলিজের পর থেকেই দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। অনেকেই সিজনটির মুক্তির তারিখের অপেক্ষায় দিন গুনছেন। বাংলাদেশি ওয়েব সিরিজে নতুন মানদণ্ড স্থাপন করতে পারে—এমন আশা করছেন নির্মাতা, শিল্পী ও দর্শক সবাই।
এখন দেখার বিষয়—বহুল আলোচিত ‘স্কুল গ্যাং সিজন ৩’ কি তার আয়োজন, গল্প এবং আবেগ দিয়ে দর্শকদের সেই প্রত্যাশা ছুঁতে পারে, নাকি নতুন রেকর্ড গড়ে বাংলাদেশের ওয়েব সিরিজ ইতিহাসে যুক্ত হবে নতুন অধ্যায়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।