প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৯:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
অসহায় ও দুস্থদের মাঝে বাকৃবি ছাত্রদলের খাবার বিতরণ

পবিত্র জুমার দিন উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থানরত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে বাকৃবি শাখা ছাত্রদল।
শুক্রবার (১৩ নভেম্বর) ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান।
এ সময় তিনি বলেন, মানুষের প্রতি সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ধারাবাহিকভাবে পরিচালনা করা প্রয়োজন।
তিনি আরও জানান, প্রতি শুক্রবার পবিত্র জুমার দিনে ক্যাম্পাসে অবস্থানরত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
ছাত্ররাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে এ উদ্যোগকে একটি নিয়মিত কার্যক্রম হিসেবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার চর্চাকে সামনে রেখে বাকৃবি ছাত্রদলের এ উদ্যোগ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com