ফেনীর পরশুরামে সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে ছুটে চলা অ্যাম্বুলেন্সে পাওয়া গেছে ১১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ। এসময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে ফেনী-পরশুরাম সড়কের আলাউদ্দিন চৌধুরী নাসিম কলেজের সামনে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার পশ্চিম সাহেবনগর গ্রামের আলী আশরাফের ছেলে মো. জসিম উদ্দিন (৫১) এবংপৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মিনহাজুর রহমান প্রকাশ অমি (২১)।
পুলিশ জানায়, পরশুরাম থেকে ফেনীগামী একটি অ্যাম্বুলেন্সে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এসময় অ্যাম্বুলেন্সে রোগীর সিটের ওপরে কার্টনের ভেতরে রাখা ১১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
পরশুরাম থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বলেন, ফেনী-পরশুরাম সড়কের আলাউদ্দিন নাসিম কলেজের সামনে একটি অ্যাম্বুলেন্স তল্লাশি চালিয়ে ১১৭ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহন করায় পরশুরাম ক্লিনিকের একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।