প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৮:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ২:১০ অপরাহ্ণ
আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে টঙ্গীতে বিএনপির দিনব্যাপী অবস্থান কর্মসূচি

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে গাজীপুরের টঙ্গী বাজার আশরাফ সেতু মার্কেটের সামনে সকাল থেকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে টঙ্গী বাজার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি শুরু হয়। গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাটের নেতৃত্বে অনুষ্ঠিত এই অবস্থান কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান
এ সময় হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট বলেন, “বিএনপি জনগণের দল। আমরা কোনো অন্যায় বা জুলুমের কাছে মাথানত করব না। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারে রাজপথেই আমাদের শেষ লড়াই চলবে।”
অবস্থান কর্মসূচি চলাকালে টঙ্গী এলাকার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এসে যোগ দেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com