আকিজবশির কেবলস অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আজ রোববার একযোগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে ৩২টি নতুন সেলস সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। আকিজবশির ক্যাবল বাংলাদেশ এই প্রথম বাজারে নিয়ে এসেছে তিন স্তর বিশিষ্ট কেবলস, যা ১০৫ ডিগ্রি তাপ সহনশীল ও অধিক নিরাপদ।
অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তসলিম মোহাম্মাদ খান, চিফ অপারেটিং অফিসার মোহাম্মাদ খরশেদ আলম, পরিচালক (মানবসম্পাদ) দিলরুবা সারমিন খান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মাদ জাহিদ হোসেন,হেড অব বিজনেস (কেবলস) মোহাম্মাদ ওমর ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবসায়িক অংশীদার, ডিলার ও আমন্ত্রিত অতিথিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এই উদ্যোগের মাধ্যমে আকিজবশির কেবলস দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সর্বত্র গ্রাহকদের কাছে উন্নতমানের ও নিরাপদ বৈদ্যুতিক কেবল সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে আকিজবশির গ্রুপ দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে। তারই ধারাবাহিকতাই সম্প্রতি চালু হয় আকিজবশির কেবলস এর উৎপাদন এবং বাজারজাত করন।
আজ ৩২টি সেলস সেন্টারগুলো চালুর ফলে গ্রাহকসেবা আরও গতিশীল হবে এবং ডিলার নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আকিজবশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মাদ খরশেদ আলম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় অনলাইন মাধ্যমে ৩২টি সেলস সেন্টার উদ্বোধন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আমরা দেশের প্রতিটি অঞ্চলে নিরাপদ ও মানসম্মত কেবল সরবরাহ নিশ্চিত করতে পারব।’
উল্লেখ্য, আকিজবশির কেবলস সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক কেবল উৎপাদন করছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।