শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন,‘আগামীর শিক্ষাব্যবস্থা পুরো বিশ্বের কাছে ঈর্ষাণীয় হবে। সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠানোর, বাংলাদেশের সন্তানরা বিদেশে যেতে উদগ্রীব হবে না—এটা আমাদের স্বপ্ন। এটা বাস্তবায়নে আমরা কাজ করব।’
আজ বুধবার সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিংকালে ববি হাজ্জাজ এ কথা বলেন।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্বপ্ন ২০ কোটি মানুষকে দেখিয়েছেন, সেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পুরো পরিকল্পনায় আমরা কাজ করব।’
তিনি বলেন, ‘শিক্ষা প্রতিটি জায়গায় প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, ভোকেশনালসহ এমন কোনো জায়গা নেই যেখানে আবার নতুন করে গড়ে তোলার কোনো প্রয়োজনীয়তা নেই, সেগুলো আছে। অনেক সমস্যা আছে। সেই সমস্যা সমাধান নিয়ে আমরা কাজ শুরু করেছি। জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, আমরা ওই স্বপ্ন বাস্তবায়ণ নিয়ে কাজ করছি।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।