আগের চেয়ে কিছুটা ভালো আছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গতকাল বৃহস্পতিবার ভ্যাটিকানের মুখপাত্র ম্যাটেও ব্রুনি জানান আর নতুন করে জ্বর আসেনি পোপের। হৃদযন্ত্রও স্থিতিশীল।
তিনি জানান, আগের থেকে সামান্য হলেও ভালো আছেন পোপ ফ্রান্সিস।তার হার্ট ভালো কাজ করছে। সামগ্রিকভাবে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।
ম্যাটেও ব্রুনি বলেন, আর নতুন করে জ্বর আসেনি পোপের। হৃদযন্ত্রও স্থিতিশীল। পোপ বিছানা থেকে নেমে চেয়ারে বসে প্রাতরাশ সেরেছেন। এর পর হাসপাতালের ঘর থেকেই তার সহকর্মীদের সঙ্গে ভ্যাটিকানের কিছু কাজ সারেন তিনি। গত ১৪ ফেব্রুয়ারি দুই ফুসফুসে নিউমোনিয়া এবং অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস নিয়ে রোমের গেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি হন ৮৮ বছরের পোপ। এর আগে ২০২৩ সালের শীতে শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।