বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের জোবারপাড় সরবারী এলাকায় ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল-এর কেন্দ্রীয় সংসদের মানবাধিকার বিষয়ক সম্পাদক মুক্তাদির হোসেন তরু।
শনিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী ভবিষ্যৎ গড়তে ধানের শীষের প্রার্থীর পাশে থাকার অনুরোধ জানান।
গণসংযোগকালে মুক্তাদির হোসেন তরু বলেন, জনগণের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থী জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া তিনি বাকাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও পথসভায় অংশ নেন। এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।