আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৩:২৭ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে অংশ নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সমাজসেবক ওয়াহিদুজ্জামান নিলু।
স্থানীয় সূত্র জানায়, বাগধা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বরিশাল–১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে ওয়াহিদুজ্জামান নিলু বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে দেশ গড়ার সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, “আমি আপনাদের পাশে আছি, আগামীতেও সবসময় পাশে থাকবো।”
কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বাগধা ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থনের কথা জানান এবং আসন্ন নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।




















