আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ২৭ মার্চ ২০২৬ , ১১:৩৭:৫২ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার বাজারে ফ্যাসিবাদবিরোধী ও মাদকবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি রাজিহার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তব্য দেন এবং এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের প্রতিরোধের আহ্বান জানান।
মিছিলে উপস্থিত থেকে বক্তব্য দেন ১নং রাজিহার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল কুমার ঘটক, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম রতন ও কামরুল ফকির, বিএনপি নেতা সেলিম পাইক, মিজান হাওলাদার, রিয়াজ পাইকসহ আরও অনেকে।
বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মো. মিলন সরদার। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।





















