সারাদেশ

আগৈলঝাড়ায় বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের ব্যাপক গণসংযোগ

  আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ৮:৩৫:৫৪ প্রিন্ট সংস্করণ

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন বরিশাল–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন স্বপন। গণসংযোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে জহির উদ্দিন স্বপন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের সুখ–দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

গণসংযোগকে কেন্দ্র করে রত্নপুর ইউনিয়ন–এর বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্ত জনসমাগম ঘটে। সাধারণ মানুষের উপস্থিতি ও আন্তরিক সাড়া ধানের শীষ প্রতীকের প্রতি জনসমর্থনের শক্ত অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরে। অনেক ভোটার প্রকাশ্যে তাদের আস্থা ও সমর্থনের কথা জানান।

এ সময় জহির উদ্দিন স্বপন বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষই একমাত্র ভরসা। ন্যায়ের ভিত্তিতে গড়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন।” তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গণসংযোগ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

স্থানীয়দের মতে, এ গণসংযোগ আগৈলঝাড়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করেছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ইতিবাচক বার্তা বহন করবে।

আরও খবর

Sponsered content