সারাদেশ

আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া ও মোনাজাত

  আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ১৬ জানুয়ারি ২০২৬ , ৮:৩৫:১৬ প্রিন্ট সংস্করণ

দেশমাতা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা এবং আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান মুন্সি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি আকাশ মাহমুদ, সহ-সভাপতি মো. ফারুক আকন, সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ ও শাহিন হাওলাদার, বাগধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগধা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হাওলাদার। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তাঁর ত্যাগ ও রাজনৈতিক অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আরও খবর

Sponsered content