আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ ৪ নভেম্বর ২০২৫ , ৩:৪৮:১০ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চিংগুটিয়া গ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোন্দকার মোহাম্মদ আলী,আগৈলঝাড়া শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার , বরিশাল জেলা মহিলা দলের সহ সভাপতি নয়ন খানম সিনিয়ার মহিলা নেত্রী হোসনেয়ারা বেগম,শিলা আক্তার ,রুমানা আক্তার, আফরোজা আক্তার , রুবিনা বেগম সহ আরো উপস্থিত ছিলেন পাঁচ ইউনিয়ন মহিলা দলের সিনিয়র নেতৃবৃন্দ।




















