প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৬, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় চাচিকে নিয়ে পালানোর অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে, থানায় লিখিত অভিযোগ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় উপজেলা যুবলীগের এক নেতার বিরুদ্ধে নিজের চাচিকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চাচা আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম সরদার (৬৬) অভিযোগ করেন, তার স্ত্রী রানু ইসলাম (৪৮)-কে নিয়ে পালিয়ে গেছেন তার ভাতিজা উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন।
নুরুল ইসলাম জানান, ছোটবেলায় আব্দুল্লাহ লিটনের বাবা মারা যাওয়ার পর তিনি ভাতিজাকে নিজের সন্তানের মতো লালন-পালন ও মানুষ করেছেন। কিন্তু বার্ধক্যে এসে সেই ভাতিজাই তার স্ত্রীকে নিয়ে চলে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
তিনি আরও বলেন, বিষয়টি জানিয়ে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com