রাজনীতি

আজহারীর প্রার্থী হওয়ার গুঞ্জন নিয়ে যা জানাল জামায়াত

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৫ , ৫:০৬:১২ প্রিন্ট সংস্করণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনয়ন পাচ্ছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী—এ ধরনের একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে খবরটি সঠিক নয় বলে জানিয়েছে জামায়াত।

বুধবার (১৯ নভেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের।

জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান বলেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই।

এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানান এহসান মাহবুব জুবায়ের।

আরও খবর

Sponsered content