প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৪:০০:২০ প্রিন্ট সংস্করণ
নাশকতার পৃথক দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলাম এই জামিনের আদেশ দিয়েছেন।
আখতার হোসেনের আইনজীবী মো. মুজাহিদুর ইসলাম বলেন, ২০২১ সালে শাহবাগ থানার পৃথক দুই থানায় মামলায় এনসিপির নেতা আখতার হোসেন আদালতে এসে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত উভয় মামলায় তার জামিন মঞ্জুর করেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আখতার হোসেনের বিরুদ্ধে মোট ৬টি মামলাটি দায়ের হয়েছিল। এর মধ্যে ৪টিতে তিনি অব্যাহতি পেয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় তার বিরুদ্ধে পৃথক তিনটা মামলা দায়ের করা হয়। ২০২১ সালের ১৩ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষে অসুস্থ শরীর নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন আখতার হোসেন। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গ্রেপ্তার করে। পরে শাহবাগ থানার পৃথক মামলাগুলো তাকে দেখানো হয়।





















