রাজনীতি

আপনাদের আন্তরিকতা দেখে আমি সত্যিই আনন্দিত

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ২:২৯:২০ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে এলাকায় ফিরে যাওয়া ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আপনাদের আন্তরিকতা দেখে আমি সত্যিই আনন্দিত ও অনুপ্রাণিত।’

আজ মঙ্গলবার বেলা ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের কল্যাণে ভোটাধিকার প্রয়োগ করতে আপনারা অনেক কষ্ট করে নিজ নিজ ভোটার এলাকায় যাচ্ছেন, আপনাদের এই আন্তরিকতা দেখে আমি সত্যিই আনন্দিত ও অনুপ্রাণিত।’

জামায়াত আমির আরও লিখেছেন, ‘আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন আপনাদের এই যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখেন। একই সঙ্গে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে যেন তারা সর্বাত্মক সহযোগিতা করেন।’

উল্লেখ্য, উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আরও খবর

Sponsered content