বরগুনার আমতলীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আমতলী বকুলনেছা মহিলা কলেজ রোড থেকে বের হওয়া এ আনন্দ মিছিলে উপজেলা ও পৌর বিএনপির হাজারো নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমতলী চৌরাস্তায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জহিরুল ইসলাম ভিপি মামুন, পৌর বিএনপির আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির।
আনন্দ মিছিল ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস খান, মো. জালাল উদ্দিন মৃধা, বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বি আর ডিবির চেয়ারম্যান মো. মঈনুদ্দিন মামুন, মহিলা দলের সভানেত্রী মিরাখানসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মোটরচালকদল ও মহিলা দলের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।