সারাদেশ

আমতলীতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত

  মেহেদী হাসান, আমতলী (বরগুনা) ১৬ ডিসেম্বর ২০২৫ , ৬:৪৯:২৬ প্রিন্ট সংস্করণ

মহান বিজয় দিবস ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে প্রতুষে ৩১ বার তোপধ্বনি, পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয়মেলা, প্রীতি ফুটবল ম্যাচ এবং বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

সকাল ৮টায় উপজেলা স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡রে বিজয় মেলার উদ্বোধন করেন ইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। মেলায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে একাদশ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। এছাড়া বাদ জোহর নামাজের পর স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানে জাতীয় শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিন বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী উপহার সামগ্রী তুলে দেন। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content