প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ , ১:১২:৩১ প্রিন্ট সংস্করণ
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে মোট ১৯১ জনকে ভর্তি করা হয়েছে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে সৈন্য ও সাধারণ নাগরিক—দুই পক্ষই রয়েছে। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও তিনজনের অবস্থা গুরুতর।
এর আগে জানানো হয়েছিল, সোমবার ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ইয়েহুদ শহরে একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে দেশটির জরুরি অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড আদোম।














