সারাদেশ

উখিয়ায় স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচির ঘোষণা

  কক্সবাজার জেলা প্রতিনিধি: ১৫ জুন ২০২৬ , ১১:২৯:২২ প্রিন্ট সংস্করণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয় বাংলাদেশি নাগরিকদের অধিকার রক্ষা, ক্যাম্প ইনচার্জ (সিআইসি)-এর বিরুদ্ধে অভিযোগকৃত হয়রানির প্রতিবাদ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার সকাল ৯টায় কুতুপালং লম্বাশিয়া রোডের চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

তাদের অভিযোগ, সংশ্লিষ্ট সমস্যাগুলোর স্থায়ী সমাধান এবং স্থানীয় জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, কুতুপালং লম্বাশিয়া গ্রামের বাসিন্দাসহ সমগ্র কুতুপালং এলাকার জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কর্মসূচির বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার জন্য বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় জনগণের দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা ক্যাম্প কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content