প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১০:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিনের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন আহমেদের অপসারণ ও গ্রেফতারের দাবিতে আজ মঙ্গলবার মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।
মানববন্ধনটি অনুষ্ঠিত হয় উপজেলার প্রধান সড়কের পাশে, যেখানে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা অভিযোগ করেন যে চেয়ারম্যান আল-আমিন আহমেদ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউনিয়ন পরিচালনা করছেন। এছাড়া তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি এবং সাধারণ জনগণের সঙ্গে অসদাচরণের অভিযোগও তোলা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, "উদাখালী ইউনিয়নবাসী দীর্ঘদিন ধরে চেয়ারম্যানের দুর্নীতি ও অনিয়মের শিকার। তার অপসারণ না হলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। আমরা অবিলম্বে তার গ্রেফতার ও অপসারণ দাবি করছি।"
এ সময় বিএনপির স্থানীয় নেতারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
লালচান বিশ্বাস সুমন /এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com