বগুড়ার সাতমাথা সংলগ্ন সাতানী বাড়ির সামনে শুক্রবার সকালে শহরের শেরপুর রোডের ঘোড়াপট্রিতে আল-রাজী মেডিকেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক বগুড়া লিমিটেড-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের চেয়ারম্যান ফয়জুল হাসান মিলন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সাবেক আরএমও ও এনডিএফ বগুড়ার সভাপতি ডা. সোলায়মান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বগুড়ার সহ-সভাপতি ডা. রিয়াকত আলী, সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, আইবিডব্লিউএফ বগুড়ার সভাপতি মাহফুজুল হক, এনসিপি বগুড়ার সমন্বয়ক আব্দুল্লাহিত তাকি, এবং বগুড়া শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান আসলাম হোসেন বিপু, ব্যবস্থাপনা পরিচালক জামিল মাহমুদ, পরিচালক নোমান আকন্দ, আব্দুল্লাহ আল মাহমুদ, বগুড়া শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, মাহবুবুর রহমান মুকুল, ইয়াকুবিয়া স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক কমিটির সভাপতি মোশাররফ হোসেন, আব্দুর রউফ, পরিচালক নাছিমা আক্তার, ডা. তৌফাতুন নেছা শ্রাবণী ও মাসুম হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।