মোহাইনিনুল ইসলাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান।
বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে তিনি সরেজমিনে ঘুরে দেখেন সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পূজা উদযাপনের প্রস্তুতি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) মো. বজলার রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও কুড়িগ্রাম পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার সদস্য-সচিব স্বপন কুমার সাহা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান উলিপুর উপজেলার নারিকেলবাড়ী বকুলতলা শ্রী শ্রী কালী মন্দিরও ঘুরে দেখেন।
এ সময় তিনি পূজামণ্ডপে আয়োজিত আরতী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পরিদর্শন শেষে কুড়িগ্রাম পূজা উদযাপন ফ্রন্টের জেলা সদস্য-সচিব স্বপন কুমার সাহা বলেন, প্রশাসনের সহযোগিতায় এবার ভক্তরা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারছেন। আমরা আশা করছি, এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।