মোহাইমিনুল ইসলামঃ কুড়িগ্রামের উলিপুর পৌরসভার অন্তর্গত রামদাস ধনিরাম তেঁতুলতলা থেকে কেক্তির পার হয়ে রামদাস ধনিরাম সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন কাজ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী এবং ঠিকাদাররা নিজেদের স্বার্থে কাজ করছেন। তারা দাবি করেছেন, পৌর কর্তৃপক্ষের কার্যকর নজরদারির অভাবে ঠিকাদাররা স্বচ্ছতার অভাবকে সুযোগ হিসেবে ব্যবহার করছেন।
এর আগে, ২৪ সেপ্টেম্বর, পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উলিপুরে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, নেই পৌর কর্তৃপক্ষের নজরদারি এই হেডলাইনে অনিয়মের খবর প্রচারিত হয়।
অভিযোগের ভিত্তিতে পৌর প্রশাসক নয়ন কুমার সাহা আজ, ২৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ২ ঘটিকায়, বিকেলে সড়কটির কাজ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পান। এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং দ্রুত মানসম্মতভাবে কাজ করার নির্দেশ দেন।
এবং প্রকল্পের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রশাসক বিশেষভাবে বলেছেন, কোনভাবেই অনিয়ম বা নিম্নমানের কাজ সহ্য করা হবে না এবং ঠিকাদারদের সঠিক মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে।
পৌর প্রশাসক আরও বলেছেন, উপযুক্ত পর্যবেক্ষণ ও তদারকির মাধ্যমে আমরা নিশ্চিত করব, জনগণকে গুণগত মানসম্পন্ন সড়ক সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমঝোতার সুযোগ থাকবে না।
স্থানীয়রা বলেন, প্রশাসকের হস্তক্ষেপে তাদের দীর্ঘদিনের অভিযোগ প্রমাণিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন,প্রশাসনের সরেজমিন হস্তক্ষেপ ও তদারকির মাধ্যমে দ্রুত এলাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।
পৌর প্রশাসক নয়ন কুমার সাহা জানান, সরকারি অর্থ দিয়ে জনগণের সেবার জন্য এ কাজ করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। মানসম্মত কাজ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।