নারীকেন্দ্রিক কাহিনি, গল্পভিত্তিক ছবি, থ্রিলারের ভিড়ে বলিপাড়ায় আর তেমন ‘জুটি’ লক্ষ করা যাচ্ছে না। শোনা যাচ্ছে, এবার নতুন জুটি পেতে চলেছে দর্শক। একসঙ্গে অভিনয় করছেন সাইফ আলি খান ও কিয়ারা আদভানি। তাদের একসঙ্গে দেখা যেতে পারে কণিকা ঢিলোর প্রথম পরিচালিত ছবিতে। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘এক্সেল এন্টারটেনমেন্ট’। চিত্রনাট্যের কাজ এখনও চলছে।
নির্মাতাদের লক্ষ্য, চলতি বছরের শেষের দিকে ছবির শুটিং শুরু করা। ছবিটি নিছক প্রেমের গল্প নয়। এটি হতে যাচ্ছে নতুন থ্রিলার। সাইফ ও কিয়ারাকে মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি করছে কণিকা ও তার টিম। ফলে পর্দায় তাদের জুটির রসায়ন কেমন হয়, তা নিয়ে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।