সিলেট প্রতিনিধি: ৩০ জানুয়ারি ২০২৬ , ১০:৪৮:৪৯ প্রিন্ট সংস্করণ
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কোনো অঘটন ঘটেনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ছুটাছুটি করতে থাকেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।





















